ভালুকায় উপজেলা বিএনপির একাংশের বিজয় র্যালী অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির একাংশের বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) বিকেলে এই র্যালী অনুষ্ঠিত হয়। দুপরের পর থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎসজীবী দল, মহিলা দল ও তাঁতীদলের উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার ব্যানার সহ খন্ড খন্ড মিছিল পাইল্ট স্কুল রোডে এসে জমায়েত হয়। পরে বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার উদ্দিন আহমেদ, গোলজার হোসেন, এড. উসমান গনি মল্লিক মাখন, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম আকন্দ, সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, শামছুদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক তারিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, আশরাফুল হক, মাসুদ রানা, সাইদুল ইসলাম, শেক্সপিয়ার মল্লিক, মহিলা দলনেত্রী রাশিদা আক্তার, আফরোজা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































